Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে:এমপি আয়নুল হক

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। প্রধান অতিথির বক্তব্যে এমপি আয়নুল হক বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে সরকার, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামছুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, উপজেলা যুবদল ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান পাপন প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতির প্রয়োগ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিদ্যালয়ে একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে:এমপি আয়নুল হক

Update Time : ০৯:৪১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬