Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় র‍্যাবের অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার, মাইক্রোবাসসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ, একটি মাইক্রোবাস ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।
র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে অধিনায়ক র‍্যাব-১২-এর দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ মোট ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪) এবং একই উপজেলার মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮)। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসযোগে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ দেশের বিভিন্ন এলাকায় পরিবহন ও অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-১২ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সলঙ্গায় র‍্যাবের অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার, মাইক্রোবাসসহ আটক ২

Update Time : ০৭:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬