Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক  :

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বাসিন্দা ও ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়াল অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এক মাসের বেশি সময় পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আমরা বিচার চাই। বিভিন্নভাবে আপসের চাপ এলেও কোনো আপস চাই না। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী শরিফুল ইসলাম, পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সহসভাপতি রিনা বেগম এবং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন হাসিনুর।

বক্তারা বলেন, ঘটনার দীর্ঘ সময় পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬