Dhaka ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার বেড়ায় তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা  

শফিউল আযম, বিশেষ প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার সময় কাজীরহাট বাজারে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা নেতৃত্বে আমিনপুর থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার কাজীরহাট বাজারের মিঠু ষ্টোর ও মুন সিগমা ষ্টোরে অভিযান চালানো হয়। এ সময় মিঠু ষ্টোরে এক হাজার ৬০০ লিটার ডিজেল এবং মুন সিগমা ষ্টোরে দুই হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মিঠু ষ্টোরের মালিক আব্দুল কদ্দুসকে (৬৫) ৫০ হাজার টাকা এবং মুন সিগমা ষ্টোরের মালিক আব্দুস সালামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে স্থানীয় কৃষক ও লোকজনের মধ্যে সরকারি দরে তেল বিক্রি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনার বেড়ায় তিন হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা  

Update Time : ০৮:০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬