Dhaka ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল পোড়ামাটির মূর্তির অংশ বিশেষ  

স্বদেশের খবর ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন পোড়ামাটির মূর্তির সন্ধান মিলেছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এটি বিষ্ণু  অথবা বৌদ্ধ মূর্তি তা নিশ্চিত হওয়া পায়নি।

স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সরকার  জানান, নিমগাছি সমাজ ভিত্তিক  মৎস্য চাষ  প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের উল্লেখিত সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। এক্সাভেটর মেশিন  (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মূর্তির মাথা ও হাতের  অংশ বিশেষ উঠে আসে । পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয় তাড়াশ থানার উপ পরিদর্শক দয়াল  কুমার ব্যানার্জি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন। তিনি জানান, মূর্তিটি পাথরের মনে হলেও পরে পরিষ্কার করে দেখা যায় পোড়ামাটির মূর্তি।  তবে কিসের মূর্তি তা তারা নিশ্চিত হোতে পারেনি।

এ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রিফাত উর রহমান বলেন, মূর্তিটির সম্পূর্ণ অবয়ব না থাকায় কিসের মূর্তি তা নিশ্চিত হওয়া যায়নি। অনুমান নির্ভর করে অনেকে বিষ্ণু অথবা বৌদ্ধ মূর্তি বলে মনে করছে। মূর্তিটি কত প্রাচীন হোতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ল্যাব টেস্ট ছাড়া তুলনামূলক ভাবে নিশ্চিত কিছু বলা যাবে না।

তবে এর আগে এ অঞ্চল থেকে পাল ও সেন আমলের মূর্তি সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।  যা বগুড়ার মহাস্থান যাদুঘর, রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও ঢাকা যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো পোড়ামাটির মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।   মূর্তিটি থানা হেফাজতে আনতে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তাড়াশে পুকুর সংস্কার করতে গিয়ে মিলল পোড়ামাটির মূর্তির অংশ বিশেষ  

Update Time : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬