
লুৎফর রহমান, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রঘাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আজ রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা রজব আলী বলেন, বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। আকস্মিক ঝড় ও বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: শাহ আলম মোল্লা জানান, বজ্রাঘাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।
লুৎফর রহমান, তাড়াশ 














