
শফিউল আযম, বিশেষ প্রতিনিধিঃ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র্যালী ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
অন্যান্যের মধ্যে বক্তব্যদেন- বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকারম হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রকিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবীর, বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ প্রমূখ।
২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৯ এপ্রিল বুধবার পর্যন্ত পুষ্টি সপ্তাহে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, পুষ্টি খাতে অর্জন চ্যালেঞ্জ এবং শিশু খাদ্য, সামাজিক নিরাপত্তা, কৈশোর কালীন পুষ্টি, মাতৃপুষ্টি ও সুষম খাবার, প্রবীণ পুষ্টি ও দুর্যোগ কালীন পুষ্টিসহ শিশুদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও পুষ্টি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শফিউল আযম, বিশেষ প্রতিনিধিঃ 














