
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে তরুণদের ক্রীড়ামুখী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নের করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তারা বলেন, তরুণদের মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তারা আরও জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, খেলার মাঠ সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সফল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 









