Dhaka ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: অংশ নিচ্ছে ৪,৯৫৯ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১২টি কেন্দ্র থেকে অংশ নিচ্ছে ৪ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৩ হাজার ৫১৯ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

ইতিমধ্যে পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ১২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শাখার জন্য ৭টি, কারিগরি শাখার জন্য ৩টি এবং মাদ্রাসা শাখার জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এসব ক্যামেরার ফুটেজ সরাসরি উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। যা পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকিতে সহায়ক ভূমিকা রাখবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল খালেক পাটোয়ারী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: অংশ নিচ্ছে ৪,৯৫৯ শিক্ষার্থী

Update Time : ০৩:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬