Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে অভিযানে ১,৭৪৪ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর বাজারে অভিযান চালিয়ে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক অসাধু ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বেলকুচি থানা পুলিশ।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অপরাধে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর অধীনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মজুতকৃত ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জ্বালানি তেল মজুত করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন

বেলকুচিতে অভিযানে ১,৭৪৪ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

Update Time : ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬