Dhaka ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ ৩ আসনের এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৫৮ Time View
স্টাফ রিপোর্টার   :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহাব্বতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তাকে ক্রেস্ট, বস্ত্র ও মানপত্র প্রদানসহ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান (মিরন)সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ধানগড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জ ৩ আসনের এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

Update Time : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬