Dhaka ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৯৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রোকেয়া বেগম (৩৯) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এজাহার নামীয় দুই নারীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আমানটারী এলাকায়।

স্থানীয়রা এবং নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম ও তার ছেলে মমিন মিয়াসহ বশে কয়েকজন ব্যক্তি রোকেয়া বেগমকে এলাপাতারি মারধর করে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম ওই এলাকার মৃত সুরত আলীর মেয়ে। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ একই এলাকার আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম ও তার মেয়ে সাহানা বেগমকে গ্রেফতার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে এজাহার আটক দুই নারীর নাম রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুরে নারীর পায়ের রগ কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

Update Time : ০৮:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬