Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে চুরির ঘটনা বাড়ছে, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলায় বাড়িঘরে চোরের হানা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় সম্প্রতি একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আজাদুর রহমান জানান, গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের তালা ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, এর আগেও তার বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল। শুধু তার বাড়িই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত টহল ও নজরদারি না থাকায় চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়। 

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে চুরির ঘটনা বাড়ছে, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬