Dhaka ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৬৭ Time View

লুৎফর রহমান, তাড়াশ :
সিরাজগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রেজাউল করিম, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা নববর্ষের সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলা নববর্ষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৩:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬