Dhaka ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে অপহৃত শিশু চট্টগ্রাম থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৫৪ Time View

পাভেল ইসলাম মিমুল :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম সাবিলা তাসনিম রোশনি (১৩)কে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণের প্রধান আসামি শাফায়েত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ সকাল ৯টার দিকে নগরীর তেরখাদিয়া জিন্নানগর উপশহর এলাকা থেকে কৌশলে শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় ৬ এপ্রিল শিশুটির বাবা মোঃ রফিকুল ইসলাম বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৫)।
মামলা দায়েরের পর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে এএসআই শাহ নেওয়াজ বিপ্লব ও কনস্টেবল নয়ন কুমারসহ একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে অপহৃত শিশুটিকে চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানার রেডিও কলোনি এলাকায় রাখা হয়েছে। পরবর্তীতে ডাবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার এবং প্রধান আসামি শাফায়েত হোসেনকে তার খালুর বাসা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন, অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এটি পুলিশের একটি সফল অভিযান। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে অপহৃত শিশু চট্টগ্রাম থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০৩:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬