
নিজস্ব প্রতিবেদক:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জানা যায়, বাদ আসর জেলা শহরের দরগা রোড এলাকায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক, বাজার, স্টেশন চত্বরসহ বিভিন্ন স্থানে পথচারী, দোকানদার ও রিকশাচালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, শহর জামায়াতের আমীর আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা জামায়াতের আমীর শাহিনুর আলম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপেক্ষা করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাজধানীতে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠক থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চলছে। পাশাপাশি ১১ এপ্রিল মহানগর এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনারের আয়োজনের ঘোষণা দেওয়া
Reporter Name 









