
নিজস্ব প্রতিবেদক:
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আগামী বুধবার বিকাল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেট থেকে মিছিল বের করা হবে। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ।
মঙ্গলবার সংগঠনের ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দাউদ খান এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য নিশ্চিত করেন।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণভোটের মাধ্যমে প্রতিফলিত জনরায় দ্রুত বাস্তবায়ন করা না হলে এ ধরনের কর্মসূচি আরও জোরদার করা হবে।
Reporter Name 









