Dhaka ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৩১ Time View

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল ও সুধীজনদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় তাড়াশ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর খ ম সাকলাইন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা শাজাহান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়েখ ড. মোহাম্মদ আব্দুস সামাদ। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস ছালাম এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ নাসির উদ্দীন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর, অধ্যাপক আবুল বাশার, মোঃ ইউনুস আলী, পৌর সভাপতি মোঃ কাওসার হাবীব, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ফিরোজ, ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক হাফেজ মোঃ আরিফুল ইসলাম এবং উপজেলা সভাপতি মোঃ আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তাড়াশে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬