Dhaka ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোকাদ্দেস

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  মোকাদ্দেস হোসেন সোহান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মোকাদ্দেস হোসেন সোহান উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং সমাজের কল্যাণের জন্য নিরলসভাবে সংগ্রাম করে চলেছেন।

তিনি রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবং সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঈদুল ফিতরের বার্তায় মোকাদ্দেস হোসান তার রাজনৈতিক সংগ্রামের কথাও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ২০০৮ সাল থেকে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে তিনি মিথ্যা মামলায় জেলবন্দি ও হামলার শিকার হয়েছেন। ২০১৩ সালে ৪৫ দিন, ২০১৭ সালে ২৫ দিন, ২০২১ সালে ১৮ দিন এবং ২০২৩ সালে ২ মাসের কারাবরণসহ নিজের ও পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দমন-নিপীড়ণ এবং হামলার ঘটনা তিনি তুলে ধরেন।

তিনি বলেন, এই সব ত্যাগ ও সংগ্রাম আমাকে কখনো ভেঙে দিতে পারেনি। আমার একমাত্র লক্ষ্য হলো রায়গঞ্জবাসীর আস্থা ও সহযোগিতায় উপজেলাকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। আমি বিশ্বাস করি, একসাথে আমরা রায়গঞ্জকে সব ধরনের দুর্নীতি, সন্ত্রাস ও অন্যায় থেকে মুক্ত করতে পারব। ঈদ হলো মানবিকতা, মিলন-মেলামেশা ও আনন্দের উৎসব। আমি প্রার্থনা করি, রায়গঞ্জের প্রতিটি মানুষ এই পবিত্র দিনটি শান্তি, সুখ ও সমৃদ্ধির সঙ্গে উদযাপন করবে। উপজেলার সাধারণ মানুষ তার এই বার্তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, তার রাজনৈতিক ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রামের কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থা দৃঢ় ও প্রগাঢ়। তারা আশা প্রকাশ করেছেন, রায়গঞ্জবাসীর আস্থা এবং সহযোগিতায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সক্ষম হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোকাদ্দেস

Update Time : ০২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬