
নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও আত্মোৎসর্গের মহান শিক্ষা ধারণ করে ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত হয়েছে। এই পবিত্র উৎসব মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে তোলে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, হাটিকুমরুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। মোস্তাফিজুর রহমান চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের মৃত মফিজ মুন্সির ছেলে ও সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
Reporter Name 









