Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাসিক পরিচ্ছন্নকর্মীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৩৯ Time View

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন পরিচ্ছন্নকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়ায়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে পরিচ্ছন্নকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণে গৃহীত এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা পেয়ে পরিচ্ছন্নকর্মীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দেয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাসিক পরিচ্ছন্নকর্মীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

Update Time : ০৩:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬