Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের পাশে ব্যবসায়ী জালাল উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২০৬ Time View

নাবিউর রহমান (চয়ন), কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে সহস্রাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জালাল উদ্দিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মুসলিমপাড়া গ্রামে তার নিজ বাসভবনে মরহুম আফজাল হোসেন (চিশতী রহ.)-এর স্মরণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জালাল উদ্দিন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই উৎসবের আনন্দ পূর্ণতা পায়। তিনি আরও বলেন, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব, যা একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালে সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন সম্ভব।

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সহস্রাধিক মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। পুরো কার্যক্রমটি জালাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সম্পন্ন হয়।

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের পাশে ব্যবসায়ী জালাল উদ্দিন

Update Time : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬