Dhaka ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৩৬ Time View

সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনিন আফরোজ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন, ট্যাগ অফিসার সোহেল আরমান, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম, আব্দুল বারিক, আব্দুল খালেক, সুজন, নারী সদস্য নাজমা, আফরোজা ও হাওয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা দেওয়া হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনে। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ

Update Time : ১২:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬