
সলঙ্গা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত। এ উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের জীবনে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নিয়ে আসে। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও জনগণের সহযোগিতায় ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।
আফছার উদ্দিন বলেন, ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট উন্নয়ন, বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে রামকৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ, জাতি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
Reporter Name 









