
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
পাবনার বেড়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বেড়া পৌর শহরের শহীদ জয়গুরু রোডে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বেড়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আযম আলতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আতাউর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন আসাদুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওহাব।
অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা আশা প্রকাশ করেন, বেড়ার সাংবাদিক সমাজ ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ
Reporter Name 









