
লুৎফর রহমান,তাড়াশ প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ডানা ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটির উদ্যোগে তেল, খেজুর, চিনি, চাল ও লাচ্ছা দিয়ে প্রস্তুতকৃত বিশেষ খাদ্যসামগ্রী এক শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘীসগুনা এম.এ.আর. নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ডানা ইলেকট্রনিক্সের মালিক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ (বকুল), উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, সাংবাদিক মো. জহুরুল ইসলাম, মির্জা রাকিবুল ইসলাম (শরিফ), মো. ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও সহজ ও স্বস্তিদায়ক করেছে। ডানা ইলেকট্রনিক্সের মালিক মির্জা ফারুক আহমেদ বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
Reporter Name 









