Dhaka ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৭১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বেলা ২টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে নারীরা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নারী উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬