
রিয়াজুল হক সাগর রংপুর প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছিল। বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের পরিবেশ শক্তিশালী করা।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর সমর্থন ও আস্থার প্রতিদান দিতে তিনি দায়িত্বশীলভাবে কাজ করতে চান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Reporter Name 



















