Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

লংমার্চ ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি, মাঠে ৫০০ পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছাবে। সেখানে পথসভা ও জোহরের নামাজের বিরতি অনুষ্ঠিত হবে। কর্মসূচি উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতারা জানান, কর্মসূচিকে কেন্দ্র করে এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে।
লংমার্চে অংশ নেওয়া মানুষের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পানি সরবরাহসহ বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকবেন। আগতদের সুবিধার্থে প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগারও স্থাপন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, লংমার্চ উপলক্ষে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাটিকুমরুলের পথসভায় প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। আগত মানুষের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় প্রায় ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এদিকে লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচির দিন হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চের দিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লংমার্চ ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি, মাঠে ৫০০ পুলিশ

Update Time : ০১:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬