
সলঙ্গা প্রতিনিধি :
সলঙ্গা বাজারে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬) চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে রড, সিমেন্ট, প্লাস্টিক দরজা, স্যানিটারি সামগ্রী, পাইপ ফিটিংস ও কনস্ট্রাকশন কেমিক্যালের ব্যবসা করে আসছিলেন।
ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা ফোনে জানান, দোকানের শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা আগুনের শিখা দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত ২টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে ৫০০ বস্তা সিমেন্ট, ২৬ টন রড, প্লাস্টিক দরজা, স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা সিএনজি যোগে এসে শাটারের তালা ভেঙে আগুন দেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় বুধবার বিকেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। টনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
Reporter Name 



















