
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা এমপি।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কাজিপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এর আগে রাত ১১টা ৫০ মিনিটে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জ জেলাজুড়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
Reporter Name 









