Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রংপুর বিভাগে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)—১৩ এর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আসছে। নির্বাচন উপলক্ষে ঝুঁকি পর্যালোচনা করে বিভাগজুড়ে টহল জোরদার ও একাধিক স্থানে মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হওয়া একটি যৌথ মহড়া পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, র‍্যাব—১৩ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

একই দিনে ঠাকুরগাঁওয়ের সৈয়দপুর ও হরিপুরে দুটি ভোটকেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবেলায় পৃথক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া নীলফামারীর ডিমলা ও নাওতারা ইউনিয়নে র‍্যাব-১৩, পুলিশ ও বিজিবির অংশগ্রহণে সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতা কার্যক্রম চালানো হয়।

রংপুরের মিঠাপুকুর এলাকায়ও যৌথ মহড়ায় প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।
র‍্যাব—১৩ জানায়, ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত ও অবাধ, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। নাশকতা, সহিংসতা, গুজব ও অপরাধ দমনে চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রংপুর বিভাগে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

Update Time : ০৭:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬