
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মুনতাহা তাসনিম মৌ।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন ও তদারকি করছেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নজরদারি অব্যাহত রয়েছে।
ম্যাজিস্ট্রেট মুনতাহা মাঠপর্যায়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তিনি কঠোর ও সতর্ক অবস্থান নিয়েছেন।
তিনি বিভিন্ন ভোটকেন্দ্র, নির্বাচনী ক্যাম্প ও সংবেদনশীল স্থান পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
প্রশাসনের এমন তৎপরতায় ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
Reporter Name 



















