Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় নকল দুধ তৈরির উপকরণ জব্দ,দোকান মালিক পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় নকল দুধ উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় নকল দুধ তৈরির সঙ্গে জড়িত তিন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বেড়া উপজেলার নাকালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের দুটি দোকানে পাম অয়েল, ক্রিম, ডালডা, ডিটারজেন্ট পাউডার, ইউরিয়া, সোডিয়াম বাইকার্বোনেট, আটা, রেজিন ও ছানার পানির মিশ্রণে নকল দুধ তৈরির কার্যক্রম চলার সময় শাহীনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক শাহীন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে তার দাদি হাফিজা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।
এ সময় নকল দুধ তৈরিতে ব্যবহৃত উপকরণ, ক্রিম আলাদা করার মেশিন, ব্লেন্ডারসহ অন্যান্য অপচনশীল সামগ্রী জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারের দুটি দোকানে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকান মালিক হাফিজুর রহমান হিরা পালিয়ে যায়। মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নকল দুধ তৈরির সময় তিন কিশোরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেওয়া বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র রায় জানান, আটক তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পলাতক দোকান মালিক হাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নকল ও ভেজাল দুধ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। প্রশাসনের এমন কার্যক্রম নিয়মিত হলে ভেজালকারীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাবে। উল্লেখ্য, এর আগে গত ১২ জানুয়ারি বেড়া উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল দুধ তৈরির সময় জয়দেব ঘোষ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেড়ায় নকল দুধ তৈরির উপকরণ জব্দ,দোকান মালিক পলাতক

Update Time : ০৯:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬