Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বাগবাটিতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন সেলিম রেজা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪৫৩ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাগবাটি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। গ্রাম, বাজার ও চায়ের দোকান সবখানেই ভোট আর ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এই প্রেক্ষাপটে বাগবাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা।

বুধবার (২৮ জানুয়ারি) দিনভর গণসংযোগকালে তিনি হরিনা পিপুলবাড়ীয়া বাজার, ফুলকোচা রাজিবপুর, ইছামতি, নান্দিনা, বেজগাতি, নেজগাতি, পশ্চিম গাড়ুদহ, বৌদ্ধ ঢলডোব ও মালিগাতি বাগবাটি এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার আহ্বান জানান।

গণসংযোগকালে সেলিম রেজা বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন কেবল দৃশ্যমান অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এসব অর্জনের জন্য জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পায়। তাই সকল ভোটারের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুজ্জামান মিনু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের নানা প্রত্যাশা ও চাহিদার প্রতিফলন ঘটাতে এবারের নির্বাচনকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন। অনেকেই মনে করছেন, ভোটের মাধ্যমেই এলাকার উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হতে পারে। এই বিশ্বাস ও প্রত্যাশার জায়গা থেকেই ধানের শীষ প্রতীক অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক হিসেবে আলোচনায় উঠে এসেছে। ভোটকে কেন্দ্র করে বাগবাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে বলেও জানান স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগবাটিতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন সেলিম রেজা

Update Time : ০৫:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬