Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আজই ভারপ্রাপ্ত পদ থেকে মুক্ত হতে পারেন তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২২৯ Time View

ঢাকা অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজই দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। দলীয় সূত্র জানায়, এটি নিয়মিত বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও নির্ধারিত হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই সভায় তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। শোক কাটিয়ে নতুন বছরের শুরুতে সামনে জাতীয় নির্বাচন এই বাস্তবতায় দলের নেতৃত্বে পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে তারেক রহমানকে চেয়ারম্যান করার বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ইতোমধ্যে আলোচনা শুরু করেছে।

এর আগে, গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হবে। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আজই ভারপ্রাপ্ত পদ থেকে মুক্ত হতে পারেন তারেক রহমান

Update Time : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬