
মো. একরামুল হক, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কনকনে শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে রক্তদান সংগঠন।
বুধবার দিবাগত রাতে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক শীতার্তের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা আল ইমরান বলেন, আমরা অনেক সময় শীতের কষ্ট অনুভব করি না। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ যেন আমাদের সংগঠনকে আরও বড় পরিসরে মানবতার সেবায় কাজ করার তৌফিক দেন।
শীতবস্ত্র পাওয়া রহিম উদ্দিন (৬৫) বলেন, এই শীতে কম্বল পেয়ে খুব উপকার হয়েছে। দানকারী ও সংগঠনের সবাইকে আমরা দোয়া করি।
রাতে সংগঠনের সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইমরান মাহমুদ, প্রতিষ্ঠাতা মো. মাহাদি হাসান ইমন, এডমিন রিদয়, মডারেটর ইমন সেখসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Reporter Name 



















