Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রায়গঞ্জে ছাত্রশিবিরের প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রশিবিরের নির্বাচন প্রস্তুতি ও পরিচালনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রায়গঞ্জের ভূঁইয়াগাতি বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামীর আমির আলী মুর্তুজা, সলঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ এবং রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. কামরুল ইসলাম।
সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসন পরিচালনা কমিটির পরিচালক তারিকুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুদ ও রানা।
সভায় বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, শৃঙ্খলা রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রায়গঞ্জে ছাত্রশিবিরের প্রস্তুতি সভা

Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬