Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

খালেদা জিয়ার মৃত্যুতে সবুজ কানন স্কুল এন্ড কলেজে শোকসভা ও দোয়া-মোনাজাত

  • Reporter Name
  • Update Time : ০২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২০৩ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ও সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল এন্ড কলেজের উদ্যোগে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মওলানা মোঃ লুৎফর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস. এম. এনামুল কবীর।
শোকসভায় মরহুমা খালেদা জিয়ার জীবনের নানা দিক স্মরণ করে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম, প্রভাষক সঞ্জিব কুমার কর্মকার, মোঃ নুর নবী সেখ, ইউসুফ আলী সেখ, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, এস. এম. সাদেক রেজা, শিক্ষক প্রতিনিধি ঈমান আলী, জান্নাতুল ফেরদৌস, রুবিনা বেগম শিলা, ফাতেমা খাতুন, সাকাওয়াত হোসেন ও ওয়াসিম সেখ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করে শোক কর্মসূচি পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালেদা জিয়ার মৃত্যুতে সবুজ কানন স্কুল এন্ড কলেজে শোকসভা ও দোয়া-মোনাজাত

Update Time : ০২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬