Dhaka ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত আব্দুল আলিম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৭৮ Time View

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে নাইট ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।

ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ ফজলার রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শামসুল হক খান, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, শিল্পপতি আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সোলায়মান হোসেন, আব্দুল আজিজ সরকার, তামাই অগ্রণী সংসদ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোল্লা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় ঢাকা জেনারেল এফসি ও আগুরিয়া যমুনা এফসি মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ঢাকা জেনারেল এফসি ৩–১ গোলে আগুরিয়া যমুনা এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি আলহাজ ফজলার রহমান তালুকদার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।এ সময় মাঠের চারপাশে উপস্থিত হাজারো দর্শনার্থী খেলাটি উপভোগ করেন এবং আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত আব্দুল আলিম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

Update Time : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫