Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৪০৭ Time View

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি–কে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমানI শুক্রবার বিকালে বগুড়া মাঝিরা ক্যাম্পের হেলিপ্যাডে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সাইদুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নবীন সেনাবাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখেন। তাঁদের প্রতি জাতি আজীবন কৃতজ্ঞ।

তিনি আরও জানান, দেশের প্রতি সেনাবাহিনীর অবদান সর্বদাই জনগণের আস্থা ও প্রত্যাশাকে শক্তিশালী করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, সেনাসদস্যরা ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে জাতির প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে তিনি এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাবে আগমনের নিমন্ত্রণ জানান। অনুষ্ঠানে এরিয়া কমান্ডার মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাঁদের হাতে স্মারক উপহার তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া এরিয়া কমান্ডারকে রাজশাহী প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা

Update Time : ০৬:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫