Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আগুন-ককটেল হামলায় গুলির নির্দেশ– ডিএমপি কমিশনারের

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৬৪ Time View

স্টাফ  রিপোর্টার:

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা হলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কমিশনার জানান, বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা জীবনহানির উদ্দেশ্যে হামলা পরিচালনা করা আইনত গুরুতর অপরাধ; এমন পরিস্থিতিতে পুলিশ নিরস্ত নয়, আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রয়েছে তাদের। তাঁর ভাষায়, “জানমাল রক্ষায় হামলাকারীর উদ্দেশ্য যদি প্রাণঘাতী হয়, পুলিশও হাত গুটিয়ে থাকবে না।”

এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও একই ধরনের নির্দেশনা দেন, যা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ ক্ষমতাচ্যুত দলের সমর্থকরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই ডিএমপির এই কঠোর অবস্থান এসেছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা–সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

আগুন-ককটেল হামলায় গুলির নির্দেশ– ডিএমপি কমিশনারের

Update Time : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫