
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ‘গঞ্জের ব্যান্ড, সিরাজগঞ্জ’ নামে নতুন এক সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ, আলোচনা সভা, সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক মোছাঃ এলেমা বেগমসহ অন্যরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন.এম. ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর নূরুল হুদা, জারাব ট্রেডিং ইন্টারন্যাশনালের জিসান রেহমান, এইচ. আর. ট্রেডিং ইন্টারন্যাশনালের হাসিব-উশ-শহীদ ও সংগীত অনুরাগী শাহেদ হাসান। মুখ্য আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান।
বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আজাদ রেহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঞ্জের ব্যান্ডের মহাসচিব সঞ্জিব সরকার এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























