Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রিক্রুটিং লাইসেন্সের দাবিতে বিআরএএফের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৪১২ Time View

ঢকা অফিস:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স দ্রুত প্রদানের দাবিতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ) ঢাকায় এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম উজ্জ্বল। তিনি বলেন, কয়েক বছর আগে লাইসেন্সের জন্য আবেদন করেও আমরা তা পাইনি। প্রশাসনের অজানা কারণে আমাদের লাইসেন্স অনুমোদন না দিয়ে বৈষম্যের শিকার করা হয়েছে, যার ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।

তিনি আরও জানান, অনেক এজেন্সি অফিস ভাড়া, স্টাফদের বেতন ও অন্যান্য খরচে ৪০–৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছে। এখন আবার ৫০–৬০ লাখ টাকার নতুন জামানত ও বিসিএসের মতো পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে যা অযৌক্তিক।

সভায় বক্তারা আবেদনকালের নির্ধারিত জামানতের ভিত্তিতে লাইসেন্স প্রদানের দাবি জানান। পাশাপাশি তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব ও বিএমইটির মহাপরিচালকের প্রতি মানবিক বিবেচনায় দ্রুত লাইসেন্স অনুমোদনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা সতর্ক করে বলেন, ন্যায্য দাবি মেনে না নিলে ব্যবসায়ীগণ রাজপথে নামতে বাধ্য হবেন এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

রিক্রুটিং লাইসেন্সের দাবিতে বিআরএএফের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫