
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ইলিশ সম্পদ উন্নয়ন ও মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা পাঁচ ঘন্টাব্যাপী এই অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, বিধি নিষেধ উপেক্ষা করে যমুনা নদীতে ইলিশ মাছ শিকারের সময় অভিযানিক দল ১৫ জনকে আটক করে। এসময় মাছসহ বিপুল পরিমান জাল আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বিধি অনুয়ায়ী ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১ জনকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এছাড়া ৩ জন নাবালক হওয়ায় মুলেকার মাধ্যমে তাদেরকে উপযুক্ত অভিবাবকের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কাজিরহাট নৌ-ফাঁড়ি ইনচার্জ অরবিন্দ সরকারসহ অভিযানিক দলের অন্যান্য সদস্যবৃন্দ।
Reporter Name 


















