
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“তারুণ্য উৎসব” সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এঁর প্রথম রাউন্ড দ্বিতীয় দিনের খেলায় বেলকুচি উপজেলা দলকে পরাজিত করে রায়গঞ্জ উপজেলা দল ২-০ গোলে বিজয়ী হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় রায়গঞ্জ উপজেলার ১০নং জার্সি পরিহিতা খেলোয়াড় পায়েল। খেলার ধারাবিবরণী করেন,খোরশেদ রায়হান পও আব্দুল্লাহ আল মামুন। খেলায় পরিচালনা করেন, শাওন ফারুক, চঞ্চল, হাফিজুল ইসলাম হাফিজ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে,
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাঠে দ্বিতীয় দিন ম্যাচে খেলায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান উপস্থিত ছিলেন। স্বাগত জানান, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার নূরে এলাহী।
এ ফুটবল খেলা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি’র অন্যতম সদস্য সাবেক ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি’র টেকনিক্যাল কমিটির সদস্য সাবেক ফুটবলার মাহমুদুল আলম খোকন, সাবেক ফুটবলার এ.কে. এম. ফরিদুজ্জামান স্ট্যালিন, ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা’র সভাপতি মোঃ শামীম রেজা, সাবেক খেলোয়াড় আলামিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
বর্ণিল সাজে সজ্জিত ও গ্যালারী পূর্ণ দর্শকদের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জানাযায় যে, এ ফুটবল টুর্নামেন্ট খেলায় সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও সদর পৌরসভা সহ মোট ১০টি টিম এ টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে। নকআউট পদ্ধতিতে খেলা।
Reporter Name 


















