Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বগুড়ায় বিচারের নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৩৭৩ Time View

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া গ্রামে বিচারের নামে সালিস বৈঠকে বেধড়ক পিটুনিতে বাদশা প্রামাণিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত বাদশা ওই গ্রামের রমজান আলীর ছেলে। রোববার রাতে বিচার করার জন্য সালিস বৈঠকে বাদশাকে মারপিট করলে আহত হন। সোমবার সকালে তিনি মারা যান। লাশ উদ্ধার করে দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের শরীরে একাধিক মারপিটের চিহ্ন আছে বলে জানান শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম।

শাজাহানপুর থানার এসআই সমর চন্দ্র আচার্য্য জানান, বাদশা প্রামাণিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে রোববার রাতে এলাকায় বিচার করার জন্য বৈঠকে বসেন ইউপির সদস্য আব্দুল মতিনসহ বেশ কয়েকজন। সেই বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়। এ সময়ের মধ্যে বাদশাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয় সালিসে। এতে বাদশা গুরুতর আহত হয়ে পড়েন। সেখান থেকে রাতে আহত বাদশাকে নিজ বাড়িতে নিয়ে আসে তার স্বজনরা। সোমবার সকালে বাদশা প্রামাণিক মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর অভিযোগ, মতিন মেম্বারদের মারপিটে বাদশার মৃত্যু হয়েছে।  বৈঠক কে কে কীভাবে মারপিট করেছে তা বাদশা তার পরিবারের কাছে বলে মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

বগুড়ায় বিচারের নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Update Time : ০১:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪