Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

মসজিদ কমিটির দ্বন্দ্বে খুন, ৯ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ৩৬২ Time View

পাভেল ইসলাম মিমুল:

রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলী (৩৫) খুনের মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম,নবীর উদ্দিনের ছেলে রনি,মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু,আবু বক্করের ছেলে মিলন আলী,মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী, হায়দার আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী ও ফজলুল হকের ছেলে ফারুক হোসেন। তারা রাজশাহীর চারঘাট জোতকার্তিক এলাকার বাসিন্দা।

এর আগে ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন খোকন আলী। এই ঘটনার পরের দিন নিহত খোকন আলীর স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে চারঘাট থানায় ৩৮ জনের নামে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে,এই ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়। তদন্ত শেষে এজাহারে নাম আসে ২৭ আসামির। এর মধ্যে মামলার বিচার চলাকালে আসামি মো. ইমাজ উদ্দিন মারা গেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৭ জন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন,জোতকার্তিক গ্রামের জামে মসজিদ কমিটির সভাপতিকে সরিয়ে কামরুজ্জামান মুকুল পবরবর্তীতে সেই মসজিদের সভাপতি হন।

ফলে ওই সময় দুইটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ তাবু বা চান্দুয়া টানিয়ে আরেকটি মসজিদ করে। এ সময় জামে মসজিদের ইমামকে সরিয়ে দিলে তিনি এই তাবু টানানো মসজিদে নামাজ পড়ান।

তিনি আরও বলেন,ঘটনার দিন (রজমান মাস) কামরুজ্জামান মুকুলের লোকজন অপর পক্ষকে বলেন তোমরা যাত্রা প্যান্ডেল করছো। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হন। এর মধ্যে খোকন আলী মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

মসজিদ কমিটির দ্বন্দ্বে খুন, ৯ জনের যাবজ্জীবন

Update Time : ০৬:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪