Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

দুদকের মামলায় সিরাজগঞ্জের ভুমি উপ সহকারী কর্মকর্তা স্বস্ত্রীক কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ৩৮২ Time View

নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা (৪৫) ও তার স্ত্রী আফরোজা বেগমকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ আদেশ দেন।

সেলিম রেজা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সগুনা ইউনিয়নের চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লার বাসিন্দা।

পাবনা জেলা জজ আদালতের দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার জাহিদ রানা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতে হাজির হয়ে সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগম জামিন আবেদন করেন। পরে আদালত দীর্ঘ ৩০ মিনিট শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ৩ মার্চ ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী। এরআগে ২০২২ সালে সেলিম রেজার বিরুদ্ধে ঘুস ও দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।

মামলার নথি সূত্রে জানা যায়, সেলিম রেজা তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৫৩ লাখ ৪৭ হাজার ৯২৪ টাকা মূল্যের সম্পদ গোপন এবং ৪৫ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা মূল্যের জ্ঞাতআয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

অন্যদিকে তার স্ত্রী আফরোজা বেগম তার সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩৫ লাখ ১১ হাজার ৫৫৫ টাকা মূল্যের সম্পদ গোপন ও ৫৬ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাতআয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

দুদকের মামলায় সিরাজগঞ্জের ভুমি উপ সহকারী কর্মকর্তা স্বস্ত্রীক কারাগারে

Update Time : ০৬:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪