
কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি:
ছাত্র জনতার আন্দোলনের কাছে পরাজিত হয়েছে স্বৈরাচার। গত ১৭ বছর ধরে এদেশের জনগণের উপর স্টিমরোলার চালিয়েছে তারা। তাদের করুন পরিণতি দেখে সবার শিক্ষা হওয়া উচিত। আমরা কোন ধরনের সহিংসতায় যেতে চাই না এবং তাদের উপর প্রতিশোধও নিতে চাই না। গাংনী বাজারে অনুষ্ঠিত পথসভায় কথাগুলো বলেছেন বাগেরহাট- ৪ (ফকিরহাট মোল্লাহাট চিতলমারী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
সোমবার (১২ আগস্ট) সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মোল্লাহাট ব্রিজ থেকে বিশাল মোটর সাইকেলের শোভাযাত্রার মাধ্যমে গাংনি বাজারে অনুষ্ঠিত পথসভা শেষে কোঠা বিরোধী আন্দোলনে নিহত বুড়িগাংনি এলাকার পারভেজ শেখের ছেলে বিপ্লব শেখের কবর জিয়ারত ও আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া দুপুরে তিনি ফকিরহাটের বিশ্বরোড, কাটাখালি ও শুভদিয়া এলাকায় পথসভা করেন। অসহায় বিএনপি নেতাকর্মীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক নেতা আলিমুজ্জামান আকছির, বিএনপি নেতা ইকবাল হোসেন আসাদুজ্জামান পলাশ, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবনেতা রাজু মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মইনুদ্দিন মেরু, বিএনপি নেতা শরিফুল ইসলাম, মোশাররফ হোসেন আলমগীর হোসেন , ছাত্র নেতা পলাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
Reporter Name 


















